সিলেটে মানবতার জন্য আমরা-এর উদ্যোগে সফল স্বেচ্ছায় রক্তদান ও সচেতনতামূলক ক্যাম্প অনুষ্ঠিত
Reporter Name
/ ১৫৯
Time View
Update :
বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
Share
নিজস্ব সংবাদদাতা : সিলেট থেকে বিশেষ প্রতিনিধি :
মানবতার এক ফোঁটা রক্ত: ‘স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি’তে তরুণের ব্যাপক সাড়া “সিলেটে মানবতার জন্য আমরা-এর উদ্যোগে সফল স্বেচ্ছায় রক্তদান ও সচেতনতামূলক ক্যাম্প”
সিলেট মহানগর ছাত্রলীগের অন্যতম নেতা তৌহিদ আহমদ তানিম প্রতিষ্ঠিত মানবতার জন্য “সংগঠন,মানবতার জন্য আমরা”আয়োজনে মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে এবং রক্তের সংকট দূর করার লক্ষ্যে “মানবতার জন্য আমারা”এর উদ্যোগে গতকাল সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এক বর্ণাঢ্য ‘স্বেচ্ছায় রক্তদান ও সচেতনতামূলক কর্মসূচি’ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী চলা এই আয়োজনে অর্ধশতাধিক রক্তদাতা স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন।এতে প্রধান অতিথি ও উদ্বোধন করেন সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ,উপস্থিত ছিলেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্য, সিভিল সার্জন ও বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ।
সকাল থেকে ক্যাম্পে নিরাপদ রক্ত সঞ্চালনের জন্য মেডিকেল টিম কাজ করছে।এবং রক্তদানে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ক্যাম্পেইন করা হয়েছে
অতিথিরা রক্তদানের প্রয়োজনীয়তা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।
নেতৃবৃন্দ বলেন”রক্তদানের মাধ্যমে আমরা অন্যের জীবন বাঁচাতে পারি। নিয়মিত স্বেচ্ছায় রক্তদানে মানবদেহের কোনো ক্ষতি হয় না, বরং এটি একটি মহৎ কাজ।”
চিকিৎসকের বক্তব্য: রক্তদান করার সঠিক নিয়ম, স্বাস্থ্য উপকারিতা ও প্রতি ৪ মাস অন্তর রক্ত দেওয়া নিরাপদ—এই বিষয়গুলোর উল্লেখ করেছেন
রক্তদাতারা প্রতিক্রিয়া বলেন তৌহিদ আহমদ তানিম আজ যেটি করেছেন সমাজে তিনি বিরল হয়ে থাকবেন,নিয়মিত এমন আয়োজন করলে আমরা খুশি মনে এসে র-ক্ত দিব অন্যের জীবন বাঁচাতে,মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য।ক্যাম্প থেকে মোট ৮০ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়েছে।সংগৃহীত রক্ত থ্যালাসেমিয়া ফাউন্ডেশন ও সিলেট ব্লাড ফাউন্ডেশনে সরবরাহ করা হবে।
“আপনার এক ব্যাগ র-ক্ত বাঁচাতে পারে একটি মুমূর্ষু প্রাণ।”