নিজস্ব প্রতিবেদক:এলাকায় ফিরলেই ”গণপিটুনির” শিকার হতে পারে নিষিদ্ধ ঘোষিত সংঘটনের ছাত্রলীগ সহ সভাপতি হাসিবুল ইহসান
বিগত সরকার পতনের পর থেকে আত্মগোপনে থাকা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এলাকায় ফিরতে শুরু করলেই চরম জনরোষের মুখে পড়ছেন। গত কয়েকদিনে পল্টন এলাকার বিভিন্ন স্থানে এলাকায় ফেরার চেষ্টাকালে অন্তত কয়েকজন জন ছাত্রলীগ নেতা-কর্মীকে বিক্ষুব্ধ জনতা ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আইনশৃঙ্খলার অবনতি রোধ করতে হিমশিম খেতে হয়েছে পুলিশ প্রশাসনকে।
ঘটনার বিবরণ: স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছর ডিসেম্বরের ২৪ তারিখে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কয়েকজন পল্টন থানার স্থানীয় নেতাকর্মী দীর্ঘ সময় আত্মগোপনে থাকার পর ছদ্মবেশে এলাকায় প্রবেশের চেষ্টা করেন। খবরটি জানাজানি হলে স্থানীয় ছাত্র-জনতা তাকে ঘিরে ফেলে এবং গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিগত আন্দোলনে সাধারণ মানুষের ওপর হামলা ও অস্ত্র মহড়ার অভিযোগে তার ওপর এই ক্ষোভ সৃষ্টি হয়েছে।
একই অভিযোগ রয়েছে ছাত্রলীগ সহ সভাপতি হাসিবুল ইহসান এর উপর ও এলাকাবাসীর বক্তব্য: এলাকার সাধারণ মানুষের দাবি, যারা গত ১৫ বছর ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল এবং সাধারণ শিক্ষার্থীদের রক্ত ঝরিয়েছে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্থানীয় বাসিন্দা বলেন, “এরা এলাকায় এসে আবার নাশকতার পরিকল্পনা করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত এদের দ্রুত গ্রেফতার করা, নইলে মানুষ ক্ষুব্ধ হয়ে আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হবে।”
পুলিশের বক্তব্য: এ বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “আমরা খবর পাওয়া মাত্রই ঘটনা¯’লে গিয়ে অভিযুক্তকে উদ্ধার করেছি। কাউকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য আমরা বারবার অনুরোধ করছি। অভিযুক্তের বিরুদ্ধে যদি কোনো নির্দিষ্ট মামলা বা অভিযোগ থাকে, তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
বর্তমান পরিস্থিতি’: বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশি টহল জোরদার করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গেছে