দৈনিক সীমান্ত বাংলাদেশ : নিজস্ব প্রতিবেদক -সিলেটে মঙ্গলবার ২৩/০৬/২০২৬ খ্রি. (মঙ্গলবার) বিকাল ০৩.০০ ঘটিকায় মহানগর গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে কোতোয়ালী মডেল থানাধীন তালতলাস্থ রহমানিয়া বোডিং ও ছাদী গেস্ট হাইজ হতে অসামাজিক কর্যকালাপের দায়ে ৩ জন পুরুষ ও ৩ জন মহিলা মোট ০৬ (ছয়) জন’কে আটক করেন।
আটককৃতরা হলেন,ফয়জুল ইসলাম ফয়েজ (৫০), আলাউর রহমান আলম(২৮),আলমগীর (৩৫),
ইভা আক্তার (২০),সালমা আক্তার রোকেয়া(৪২) ও নাজমিন আক্তার( ৩০)।অসামাজিক কার্যকলাপ এর জন্য হোটেল ০২ টি সিলগালা করা হয়েছে।আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।