নিজস্ব প্রতিবেদক : দৈনিক সীমান্ত বাংলাদেশ -পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য,খেলাফত মজলিস সিলেট জেলা শাখার উপদেষ্টা মুফতী আবুল হাসান।
আজ এক শুভেচ্ছা বার্তায় মুফতী আবুল হাসান বলেন,’ঈদুল ফিতর মুসলমানদের জন্য পরম আনন্দের দিন,জাতীয় সাংস্কৃতিক চেতনার প্রধান দিন। দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও ইবাদত বন্দেগীর মাধ্যমে অতিবাহিত করার পর এ দিনটি আমাদের জন্য খুশির বার্তা নিয়ে আসে।ঈদুল ফিতর আমাদের রুচিশীল ও মননশীল সংস্কৃতির শিক্ষা দেয়। ঈদুল ফিতর মুসলমানদের জীবনে শুধুমাত্র আনন্দ উৎসবই নয় বরং এটি একটি মহান ইবাদত। যার মাধ্যমে মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা পায়। ধনী-গরীব, সাদা-কালো, ছোট-বড় সব ভেদাভেদ ভুলে যায়।
এদিন ঈদ জামায়াতে শামিল হয়ে মহান আল্লাহর প্রতি শুকরিয়ায় নুয়ে পড়ি। তাই ঈদের দিন প্রয়োজন মহান আল্লাহর দরবারে আমাদের নিজেদের এবং মৃ’ত ব্যক্তিদের জন্য ক্ষমা প্রার্থনা করা। সাথে সাথে অসুস্থ ও অসহায় মানুষের কষ্ট লাঘবের চেষ্টা করা প্রয়োজন। ঈদের দিন হোক আমাদের জন্য নির্মল আনন্দের দিন। পারস্পরিক সৌহার্দ্য, সহমর্মিতা,সম্প্রীতি ও ভালোবাসার দিন।
তিনি বলেন, ‘ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক মধ্যপ্রাচ্যে চলমান সামরিক আগ্রাসনের পাল্টা জবাবে ইরান যেখানে শুধুমাত্র সামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে সেখানে আগ্রাসী বাহিনী ইরান ও লেবাননের নিরীহ নারী-শিশুদেরকেও হ’ত্যা করছে। এই নৃ’সং’শ’তা মেনে নেওয়ার মতো নয়। দখলদার ইসরাইলের বর্বরতা বন্ধে সবাইকে সোচ্চার হতে হবে। ইরানের সাথে চলমান যুদ্ধ বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে কার্যকর পদক্ষেপ গ্রহণে জাতিসংঘ ও মুসলিম বিশ্বকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের পার্শবর্তী মিয়ানমারের উদ্বাস্তু রোহিঙ্গা জনগোষ্ঠীকে নাগরিক অধিকার দিয়ে আরাকানে ফেরত পাঠাতে বাংলাদেশের নবগঠিত সরকারকে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।