• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
জকিগঞ্জ ৩ নং কাজলসার ইউপি,র চেয়ারম্যান পদপ্রার্থী জাবেদ চৌধুরীর ঈদুল আজহার শুভেচ্ছা জকিগঞ্জ ৯ নং মানিকপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আছাদ উদ্দিন তাপাদার এর ঈদ শুভেচ্ছা সিলেটে র‍্যাব সদস্য খু-নে-র ঘটনায় যা বললো সিলেট মেট্রোপলিটন পুলিশ চাঁদপুরের মেঘনা পাড়ের এক আ-ত-ঙ্কে-র নাম ছিল রসু খাঁ, ১১ অসহায় না-রী-কে ধ-র্ষ-নে-র রায় এখনো ও কার্যকর হয়নি সিলেটে যেভাবে স’ন্ত্রা’সী’দে’র ছু-রি-কা-ঘা-তে র‍্যাব সদস্য খু*ন হলেন? রামিসা ও ফাহিমাকে ধ-র্ষ-নে-র আগে দুই ঘা-ত-ক ইয়াবা সেবন করলো কেন? সিলেটে ঘটলো আরেক কা-ণ্ড: নিজের ১ বছর ৮ মাস বয়সী শি*শু কন্যা মাইমুনা জান্নাত তোহাকে বটি দা দিয়ে গ*লা কে*টে হ*ত্যা করেছেন মা সুবিনা বেগম (২৫) এখন ও বিভিন্ন ভাবে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন ছাত্রলীগ ক্যাডার সুদিপ্ত শর্মা সিলেটের জকিগঞ্জে মানবতার বাতিঘর বালাউটি ছাহেব বাড়িতে ফ্রী সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন ও সেলাই মেশিন বিতরণ দাড়িয়ে বেঞ্চ পাহারায় দুইজন সেনা কর্মকর্তা কেন শুনলে চমকে যাবেন

সিলেটে জাতীয় পার্টি আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ৮৩ Time View
Update : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টি সৌজন্যে ও জননেতা কাজী মামুন মুক্তি সংগ্রাম পরিষদ সিলেট জেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা শুক্রবার (১৩ মার্চ) বিকেলে নগরীর অভিজাত ফুড প্যালেস পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সিলেট জেলা জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট কবির আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুবহান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন মহাসচিব, সিলেট মহানগর জাতীয় পার্টির সভাপতি ও জননেতা কাজী মামুন মুক্তি সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির মহাসচিব এডভোকেট এম এ সালেহ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাক্তার শাহীন আলম, আজমল হোসেন, ডাক্তার আক্তার হোসেন, নাজিম উদ্দিন ও এড. আমিন রশিদ। এছাড়া বক্তব্য রাখেন জাতীয় ছাত্র সমাজ সিলেট জেলা শাখার সভাপতি বিষ্ণু রবি দাস, আনন্দ দাস, মোজাম্মেল হোসেন বাদশা। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে অনতিবিলম্বে মিথ্যা মামলায় রাজ বন্দী জাতীয় পার্টির সংগ্রামী মহাসচিব জননেতা কাজী মামুনুর রশীদ এর নি:শ্বর্ত মুক্তির দাবী জানান।  অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব এবং জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে মাওলানা মুজাম্মেল হুসেইন মোনাজাত পরিচালনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd