• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
জকিগঞ্জে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে পারেন যারা সিলেটে ডিবি পুলিশের অভিযানে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে নারীসহ ০৬ জন আ’টক! সিলেটের জৈন্তাপুরে রাতে মোবাইল কোর্ট পরিচালনা:বালুবাহী ট্রাক ও ফেলুডার জ’ব্দ সিলেটে অভিনব কৌশলে সিএনজি চালককে ছি-ন-তাইয়ের অভিযোগ সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ই’ন্তে’কা’লে,কানাইঘাট উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা আশিক উদ্দিন চৌধুরীর শোক প্রকাশ সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ই’ন্তে’কা’লে মুফতি আবুল হাসান এমপির শোক প্রকাশ জকিগঞ্জ ৩ নং কাজলসার ইউপি,র চেয়ারম্যান পদপ্রার্থী জাবেদ চৌধুরীর ঈদুল আজহার শুভেচ্ছা জকিগঞ্জ ৯ নং মানিকপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আছাদ উদ্দিন তাপাদার এর ঈদ শুভেচ্ছা সিলেটে র‍্যাব সদস্য খু-নে-র ঘটনায় যা বললো সিলেট মেট্রোপলিটন পুলিশ চাঁদপুরের মেঘনা পাড়ের এক আ-ত-ঙ্কে-র নাম ছিল রসু খাঁ, ১১ অসহায় না-রী-কে ধ-র্ষ-নে-র রায় এখনো ও কার্যকর হয়নি

সিলেটে ঘটলো আরেক কা-ণ্ড: নিজের ১ বছর ৮ মাস বয়সী শি*শু কন্যা মাইমুনা জান্নাত তোহাকে বটি দা দিয়ে গ*লা কে*টে হ*ত্যা করেছেন মা সুবিনা বেগম (২৫)

Reporter Name / ৪৪৩ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ডেক্স রিপোর্ট – দৈনিক সীমান্ত বাংলাদেশ :সিলেট সদর উপজেলার কালারুকা গ্রামে এক নির্মম ও হৃদয়বিদারক হ*ত্যা*কা*ণ্ডে*র ঘটনা ঘটেছে। নিজের ১ বছর ৮ মাস বয়সী শিশু কন্যা মাইমুনা জান্নাত তোহাকে বটি দা দিয়ে গলা কেটে হত্যা করেছেন মা সুবিনা বেগম (২৫)।

ঘটনার পর ঘাতক মাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।শুক্রবার (২২ মে) সিলেটে মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানাধীন কালারুকা গ্রামে মর্মান্তিক এ ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর আনুমানিক পাঁচটার দিকে এই নৃ-শং-স ঘটনাটি ঘটে। নিহত শিশুর পিতা আমির আলী (২৮) তখন ঘরের ভেতর ফজরের নামাজ আদায় করছিলেন। স্বামী নামাজে থাকা অবস্থায় আকস্মিকভাবে সুবিনা বেগম ঘরের ভেতরে থাকা বটি দা দিয়ে নিজের শি*শু কন্যা তোহাকে গ*লা কেটে হ*ত্যা করেন। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক আশেপাশের মানুষ ছুটে আসেন এবং সুবিনা বেগমকে আটক করে জালালাবাদ থানা পুলিশে খবর দেন।

এলাকার বাসিন্দারা জানান, আমির আলীর স্ত্রী সুবিনা বেগম মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তবে কী কারণে তিনি হঠাৎ নিজের সন্তানকে এভাবে হ*ত্যা করলেন, তা এখনো স্পষ্ট নয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে ছুটে যায়। ঘাতক মা সুবিনা বেগমকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

সিলেটের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে শিশু তোহার ম-র-দে-হ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। নিহতের বাবা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে ওসি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd